• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী

যশোরে পুকুরে ডুবে ২ ভাইবোনের মৃত্যু

admin
আপডেটঃ : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন হোসেন (৩) ও জহির হোসেনের মেয়ে মেহেরিন (৩)।

নিহত শাহিনের বাবা সাইফুল ইসলাম বাচ্চু জানান, শাফিন ও মেহেরিন বেলা ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আশপাশের বাড়িতেও তাদের খোঁজা হয়। সবশেষ বাড়ির পাশের পুকুরে নেমে তল্লাশি করা হয়। এ সময় ডুবন্ত অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, দুপুর সারে ১২টার দিকে দুই বাচ্চাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঘটনাটি শুনেছি, মর্মান্তিক ঘটনা। পারিবারিকভাবে শিশু দুটির মরদেহ দাফন করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ