• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প বিচার মীমাংসার কথা বলে নারীকে হোটেলে নিয়ে গেলেন বিএনপি নেতা জর্ডানে দুই মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের ডেঙ্গুতে আক্রান্ত বেড়ে ১,০৯৭, মৃত্যু ৩ তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

admin
আপডেটঃ : শুক্রবার, ১ মে, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশের দুই উপ-পরিদর্শক ও এক উপ-সহকারী পরিদর্শকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত ওই পুলিশ সদস্যদেরকে প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা ও এএসআই সোহেল রানা। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ