• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অনেক

admin
আপডেটঃ : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মিরপুরে নির্বাচনী প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের প্রায় ১৬ জন কর্মী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এমন পরিস্থিতিতে কিছু সময় ওই এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করে।

পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বর্তমানে এলাকাজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এ ব্যাপারে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেন, দুপুরে শ্যাওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এরপর সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদে নামাজ পড়তে যাওয়া জামায়াত নেতাকর্মীদের জিম্মি করা হয় এবং তাদের হামলা ও মারধর করা হয়। পরবর্তীতে সেখানে জামায়াতের অন্য নেতাকর্মীরাও উপস্থিত হন। এসময় বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তিনি আরও জানান, তাৎক্ষণিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। এ ঘটনায় জামায়াতের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের কল্যাণপুর ইবনে সিনায় ভর্তি করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ