• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ মনোহরদীতে নাতির বিরুদ্ধে দাদার অদ্ভুত মাইকিং, এলাকাজুড়ে তোলপাড় মোবাইলের আলোতে জুলাই জাদুঘর পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২৩ খিলগাঁওয়ে হাসপাতালে আগুন সাতক্ষীরার পাটকেলঘাটায় জেনিথ ইসলামী লাইফের গ্রাহক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালীতে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

মনোহরদীতে নাতির বিরুদ্ধে দাদার অদ্ভুত মাইকিং, এলাকাজুড়ে তোলপাড়

admin
আপডেটঃ : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ নরসিংদীর মনোহরদীতে নাতির সঙ্গে যেকোনো ধরনের দেনা-পাওনা বা টাকা ধার না দেওয়ার জন্য এলাকাজুড়ে মাইকিং করিয়েছেন এক ভুক্তভোগী দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারী পাড়ায় এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে গ্রামজুড়ে মাইকিং করে মাইকম্যান ঘোষণা দেন—তাঁদের নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে যেন কেউ বাকিসহ কোনো প্রকার আর্থিক লেনদেন বা টাকা ধার না দেন। এই সতর্কবার্তা অমান্য করে কেউ যদি মাহাবুবের সঙ্গে আর্থিক লেনদেন করেন, তবে পরবর্তীতে যেকোনো জটিলতায় তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হবে। ব্যতিক্রমী এই ঘটনাটি জানাজানি হওয়ার পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করে।

এ বিষয়ে বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাতি মাহাবুব দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরবর্তীতে দাদার ওপর দায় চাপাতেন। এতে অতিষ্ঠ হয়েই দাদা করম আলী বাধ্য হয়ে এমন ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন।

চেয়ারম্যান আরও জানান, মাহাবুব মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন বলে ধারণা করা হলেও অন্য কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ