• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ

admin
আপডেটঃ : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ

রাজনৈতিক ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্বঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা জেলা বিএনপির এমপি ও গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহাসমাবেশের কথা বলা হলেও স্থান ও সময় জানানো হয়নি।

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবেই এই মহাসমাবেশ হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

যৌথসভায় শীর্ষ নেতাদের মধ্যে আরও ছিলেন– স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ