• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

admin
আপডেটঃ : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

দুর্ঘটনা ডেস্ক রিপোর্টঃ ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। এতে যাত্রীবাহী বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক রাশেদ শেখ (২৮) ও সহকারী নবীন শেখ (২২)। তারা দুজনই ফরিদপুর জেলার ধলার মোড় গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন।

তিনি জানান, ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী নিহত হন। এছাড়া ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ট্রাকের চালক নিহত হন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও ১০ থেকে ১২ জন বাসযাত্রী।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ২৫-৩০ জন আহত যাত্রী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৮ জন গুরুতর আহত রোগীকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর স্থানান্তর করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ