• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন জেনিথ ইসলামী লাইফের সঙ্গে ডিজিইপে-এর অনলাইন প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিদেশে থাকা আ.লীগ নেতাদের নির্দেশনায় ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: পুলিশ যশোরে ৪ কোটি ৯ লাখ ২১ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, নিরাপত্তা জোরদার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

বিদেশে থাকা আ.লীগ নেতাদের নির্দেশনায় ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: পুলিশ

admin
আপডেটঃ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বংশাল এলাকার একটি ইউনিটের দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশনায় রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে।

রোববার দুপুর ১২টায় রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার রায়হান উদ্দিন বংশাল এলাকার ৬ নম্বর ইউনিট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। গ্রেপ্তার অপর তিনজন হলেন আলাউদ্দিন, রাসেল খান ও আব্দুল্লাহ।

ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন বলেন, গত শুক্রবার যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রায়হান উদ্দিনকে শনাক্ত করা হয়। পরে শনিবার রাতে লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, রায়হান উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ