• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

admin
আপডেটঃ : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে এবার দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।’

হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার মধ্যদিয়ে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে তাদের কার্যক্রম আরও জোরদার করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দলীয় সূত্র মতে, কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় তার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই পদে তাকে আনা হয়েছে। এই পদোন্নতির ফলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ