• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

বিআইএফ’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

admin
আপডেটঃ : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি এবং পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফ টাওয়ারে এই সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, সেক্রেটারী জেনারেল ও সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

উপস্থিত ছিলেন বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারী ও বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুল আলম, অর্গানাইজিং সেক্রেটারী ও রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সারোয়ার জাহান জামীল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন।

আরো উপস্থিত ছিলেন ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক প্রমুখ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ