• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসার তৃতীয় তলা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আসাদুজ্জামান দুর্ব (২৫)। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলেন।

সোমবার (৩০ জুন) রাত পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আসাদুজ্জামান দুর্ব’র বাড়ি বরিশালের কাউনিয়া থানার কাজীবাড়ি মসজিদের ১ নম্বর লেনে। তিনি রাজধানীর মেরুল বাড্ডার ল-৩২/৪/১ শামসুজ্জামান দুদুমিয়ার বাসায় ভাড়া থাকতো।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া। তিনি জানান, বিকেলের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি রুমের সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আসাদুজ্জামানকে ঝুলে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান তিনি আগেই মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহের ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, একটি বাসায় আসাদুজ্জামান সহ আরো একজন থাকতো। এদের মধ্যে একজন ড্রয়িং রুমে থাকতো আর আসাদুজ্জামান একটি রুম নিয়ে থাকতো। আমরা যতটুকু জানতে পেরেছি- ওই ছেলেটি ড্রয়িং রুমে ঘুমিয়ে ছিল। পরে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে আমরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। তার বাবা শামসুজ্জামান বাবু একজন ইঞ্জিনিয়ার এবং মা একটি স্কুলের শিক্ষিকা বলে জানা গেছে। তবে কী কারণে সে এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে সে বিষয়টি জানা যায়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ