• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

admin
আপডেটঃ : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বগুড়ায় বিশেষ অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিবির পুলিশ পরিদর্শক ইকবাল বাহার। ডিবির এই কর্মকর্তা জানান, ‘সোমবার দিবাগত রাত থেকে ভোররাত ৫টা পর্যন্ত গোয়েন্দা পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালায়। এ সময় দীর্ঘদিন পলাতক থাকা যুবলীগ ও ছাত্রলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারকৃতরা হলেন— শাহজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম (৫০), বগুড়া শহর যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফ আলী (৪৮), টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন ইসলাম সার্থক (৩০), শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিকরুল হক জিকু (৩১)।

এছাড়াও গ্রেপ্তার হন— সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া (৪৪), গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মাহবুব করিম ডালিম (৪০), বগুড়া শহর যুবলীগের ১৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক সবুজ মণ্ডল (৩৪) ও বগুড়া শহর যুবলীগের ২১ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল মণ্ডল (৩৪)।

ডিবির ইনচার্জ ইকবাল বাহার আরও জানান, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ