• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদ প্রতিরোধে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ফ্যাসিবাদকে ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গেয়ে রাস্তায় নেমেছিল। নজরুলের গান-কবিতা আমাদের সাহসী হতে শেখায়। নজরুলচর্চা এখন নতুন করে শুরু হয়েছে। আমাদের প্রতিটি পদক্ষেপেই নজরুল অবিচ্ছেদ্য।

তিনি আরও বলেন, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে নজরুল বিচরণ করেননি। সমাজের বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। দ্রোহ সব কালকে ছাড়িয়ে যায়। সামাজিক অন্যায়ের বিরুদ্ধেই শুধু নয়, সব রকম চাপ ও হুমকি উপেক্ষা করে তিনি বিপ্লবের বাণী প্রচার করেছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাভাষীদের মধ্যে এত বড় প্রতিভা আর নেই। জুলুমের মুখে পড়লে নজরুলের কবিতাই আমাদের প্রতিবাদ শিখিয়েছে। অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠায় নজরুলই আমাদের শক্তি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ