• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ফরিদপুরে দুর্ঘটনায় জব্দকৃত বাসে আগুন

admin
আপডেটঃ : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় জব্দ করে রাখা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর হাইওয়ে থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুনের এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি পুলিশ।

কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী সালাউদ্দিন জানান, গত ৬ জুন জেলার মধুখালীতে বাসটিতে সড়ক দুর্ঘটনা ঘটে। সেসময় আরএসএফ নামের যাত্রাবাহী বাসটি উদ্ধার করে কানাইপুর হাইওয়ে থানার পাশে জব্দ করে রাখা হয়। শনিবার দিবাগত রাতে বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে জানানো হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বাসের ভিতরের সম্পুর্ন অংশ পুড়ে যায়।

জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, বাসে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলো গিয়ে আধাঘণ্টার আগুন নেভায় তারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ