• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া

admin
আপডেটঃ : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল সিনথিয়া ইয়াসমিন এবার সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত প্রথম সিনেমার নাম ‘গ্যাপ’। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের এই সিনেমাটি নির্মাতার দাবি অনুযায়ী বাংলাদেশের প্রথম এআই সিনেমা হিসেবে তুলে ধরা হয়েছে। এতে মীরা চরিত্রে অভিনয় করেছেন সিনথিয়া।

প্রথম সিনেমা, তাও আবার নতুন প্রযুক্তিনির্ভর নির্মাণে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সিনথিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের প্রথম এআই সিনেমায় অভিনয় করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এই সিনেমার জন্য পাঁচ দিন শুটিং করেছি। এরপর এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। গল্পটিও চমৎকার। আশা করছি, দর্শকের ভালো লাগবে। বান্নাহ ভাইকে ধন্যবাদ আমাকে এমন একটি কাজের সঙ্গে যুক্ত করার জন্য।’

অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও ব্যস্ত সময় কাটছে সিনথিয়ার। তিনি বলেন, ‘নৃত্যশিল্পী হিসেবে অভিনয়ে নিয়মিত থাকা সহজ নয়। দুই মাধ্যমেই সমানভাবে কাজ করে যেতে চাই। ভবিষ্যতে ভালো কাজের পাশাপাশি ওটিটিতেও অভিনয়ের ইচ্ছা রয়েছে।’

এদিকে সালাহউদ্দিন লাভলুর ‘ফুলগাঁও’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিনথিয়া।

গত আগস্টে ফ্রান্সের বিভিন্ন স্টেটে ‘মহুয়া পালা’য় মহুয়া রূপে নৃত্য পরিবেশন করে প্রশংসিত হন সিনথিয়া। সম্প্রতি ‘নৃত্যকলা সম্মাননা ২০২৬’ অর্জন করেছেন এই শিল্পী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ