• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু!

admin
আপডেটঃ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনুদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামের নয়াপাড়ায় পানিতে ডুবে আরমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরমান হুরুয়া গ্রামের নয়াপাড়ার বাসিন্দা শান্ত মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের কোনো একসময় পরিবারের সদস্যদের অজান্তে শিশু আরমান পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে শিশুটিকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ