• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও অনিশ্চিত লিটন

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ গত সোমবার অনুশীলনে চোট পাওয়ার পর দল থেকে তেমন গুরুতর কিছু বলা হয়নি, তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপেই আভাস মিলে যায়। ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে স্পষ্ট হয়ে যায়, নিয়মিত অধিনায়ক লিটন দাস খেলছেন না। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক বললেন, লিটনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন তারা।

বুধবার সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে জাকের জানান ভারত ম্যাচে লিটনকে পেতে মরিয়া ছিল দল, ‘আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছি, পরে হয়নি। আর দেশ থেকে ঠিক করা ছিলো কোন কারণে উনি না থাকলে আমি অধিনায়কত্ব করব। মিডিয়াতে হয়ত জানানো হয়নি। কাজেই আমি প্রস্তুত ছিলাম।’

ভারতের বিপক্ষে খেলতে না পারা লিটন পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কিনা এখন সেই প্রশ্ন বড়। তবে জাকেরের কন্ঠে বড় অনিশ্চয়তা, ‘আমরা দেখব তিনি খেলতে পারেন কিনা, তিনি রিকভারিতে আছেন। আমরা অপেক্ষা করব।’

দলীয় সূত্র বলছে পিঠের টানে লিটনের খেলার সম্ভাবনা কিছুটা কম। তবে বাঁচা-মরার ম্যাচ হওয়ায় ঝুঁকি নিয়ে হলেও তাকে খেলানো হতে পারে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ