জেলা ডেস্কঃ দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন।
আয়োজকরা বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে।
![]()