• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫০ দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২

পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

admin
আপডেটঃ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ পরশুরামে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, পানি জমার স্থান ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাজার, সড়ক ও জনসমাগমস্থলের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া । একই সঙ্গে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। পরে উপজেলা চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিছন্নতা অভিযান চালানো হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) এস এম শাফায়াত আখতা নূর, কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ এমদাদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফরহাদ ভূঁইয়া, পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবদুল আলীম, বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবুল কালাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নির্ধারিত তিন মাস ধরে চলবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা, জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং কোনো অবস্থাতেই বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখতে এ পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ