• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

নেত্রকোণায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আলাদা স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার মানিকপুর ও রংছাতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার লেংগুড়া ইউনিয়নের মানিকপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মো. মুমিন (৩) এবং রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামের জাহাঙ্গীর আলমের ১৫ মাস বয়সি ছেলে মুবাশ্বির।

পুলিশ ও স্বজনরা জানান, বিকেলে মানিকপুর গ্রামে নিজ বাড়ির উঠানে খেলা করছিল মুমিন। এ সময় তার মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে প্রতিবেশী কয়েকজন নারী বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসমান দেখে উদ্ধার করে পাশের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে রংছাতি গ্রামে বাড়ির আঙিনায় মুবাশ্বিরকে রেখে তার মা আছরের নামাজ পড়তে যান। এক ফাঁকে হামাগুঁড়ি দিয়ে বাড়ির পূর্ব পাশে পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর মুবাশ্বিরকে পুকুরে ভাসতে দেখেন মামাতো ভাই শামীম। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ