• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
তিন বস্তায় ৪ কোটি টাকা, গুলি করে দুই বস্তা ছিনতাই তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

‘নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি’

admin
আপডেটঃ : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি দেবেন বলে জানিয়েছেন, আমরা শিগগিরই তা পাব বলে আশা করছি।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিইসি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য মিডিয়ার ভূমিকা অপরিসীম। এবারের নির্বাচন যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
তিনি আরও জানান, নির্বাচন সংশ্লিষ্ট সকল স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার জন্য কমিশন এক মাস সময় বরাদ্দ রেখেছে। এ ছাড়া, ব্যক্তি বিশেষের প্রভাব এড়াতে নির্বাচনী সীমানা নির্ধারণে কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সিইসি বলেন, ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের কেনাকাটা শেষ করতে চাই আমরা। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে, পরে শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ