• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিবন্ধন আবেদনে ছয় ত্রুটি, এনসিপিকে ইসির চিঠি

admin
আপডেটঃ : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবেদনে ছয়টি গুরুত্বপূর্ণ ত্রুটি চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ত্রুটি ৩ আগস্টের মধ্যে সংশোধন করে যথাযথ দলিল জমা দেওয়ার নির্দেশ দিয়ে এনসিপিকে চিঠি দিয়েছে সংস্থাটি।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপিসহ ১৪৪টি দল ইসিতে নিবন্ধনের আবেদন করেছে। আইন অনুযায়ী, দলীয় নিবন্ধনের জন্য নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হয়, যার প্রাথমিক যাচাই শেষে ইসি এসব ঘাটতি শনাক্ত করেছে।

ইসির চিঠিতে বলা হয়, এনসিপির আবেদনে দলের সব কার্যকর জেলা ও উপজেলা দপ্তরের পূর্ণাঙ্গ তালিকা নেই। ঢাকা ও সিলেট জেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রে দলের নাম নেই, এমনকি কিছু উপজেলায় যথাযথ সংখ্যক সদস্যের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। কিশোরগঞ্জের ইটনা ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভাড়ার দলিলে দলীয় ঠিকানা ও নাম অনুপস্থিত।

এছাড়া, দলের তহবিলের পরিমাণ ও উৎস সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ রয়েছে। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তপত্রে স্বাক্ষরের ঘাটতি এবং গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক প্রার্থী মনোনয়নের সুনির্দিষ্ট বিধান নেই বলেও জানায় ইসি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলের দলিলে ‘সংবিধান–পরিপন্থী কার্যক্রম নেই’ এমন প্রত্যয়নপত্র কিংবা ১৯৭২ সালের আন্তর্জাতিক অপরাধ আইন ও কোলাবোরেটর অর্ডারের অধীনে দণ্ডপ্রাপ্ত কেউ দলের সদস্য নয়—এই সংক্রান্ত ঘোষণাও অনুপস্থিত।

এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, “আমরা ইসির চিঠি পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংশোধিত নথি জমা দেব।”

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ