বিশেষ প্রতিনিধি : সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে হাতিরঝিল থানা যুবদল।
রবিবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল নয়াটোলার মিছিলটি শুরু হয়। পরে পুরো হাতিরঝিল এলাকা প্রদক্ষিণ করে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা, রমনা থানা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সুমন, হাতিরঝিল থানা ছাত্রদল এর সাবেক নেতা, সাইবার দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ,থানা যুবনেতা ইখতিয়ার উদ্দিন ফরহাদ ও ৩৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সভাপতি, যুবনেতা সজিব দেওয়ান । এতে থানা যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
৯ নভেম্বর এস এম মিজানুর রহমান রাজ কে আহবায়ক ও শরিফুল ইসলাম মিলন কে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
![]()