• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া ও চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে বা অন্য কোনো পরিকল্পিত কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা বিষয়টি জানতে পেরেছি। পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।’

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্ত সাপেক্ষে নিহতদের পরিচয় ও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একই পরিবারের চারজনকে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনায় বাহাদুরপুর ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ