• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট

admin
আপডেটঃ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ ইয়ুথ অলিম্পিক গেমসে লাল-সবুজের পতাকা বহন করবেন বাংলাদেশের ৪ উদীয়মান তরুণ ক্রীড়াবিদ। বিশ্বমঞ্চে অ্যাথলেটিকস, বক্সিং ও সাঁতার—এই তিনটি ইভেন্টে নিজেদের প্রতিভা প্রমাণের লড়াইয়ে নামবেন তারা।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানায়, অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে লড়বেন শিপন মিয়া। রিংয়ে দেশের প্রতিনিধিত্ব করবেন ৭০ কেজি ওজন শ্রেণির চিত্রশ্রুত বক্সার নয়ন ত্রিপুরা জনি। এছাড়া পুলে সাঁতারের ট্র্যাকে নামবেন মাইশা আক্তার মিম ও আব্দুল আজিম। সাঁতারে মাইশা ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে এবং আজিম ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ৫০ মিটার ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শেফ দ্য মিশন হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রথম বহর হিসেবে ২৮ অক্টোবর ঢাকা ছাড়বে সাঁতার দল।

পরবর্তীতে ৩ নভেম্বর বক্সিং এবং ৪ নভেম্বর অ্যাথলেটিকস দল ডাকার পৌঁছাবে। যুব ক্রীড়ার এই বৃহত্তম আসরে তরুণ অ্যাথলেটরা ভালো ফল এনে দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের জন্য মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবেন বলেই প্রত্যাশা বিওএ’র।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ