• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

admin
আপডেটঃ : শুক্রবার, ১৬ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মাসুদ মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আজিম উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, মাসুদের কিছুটা মানসিক সমস‌্যা ছিল। পাশাপাশি পা‌রিবা‌রিক কলহও ছিল। সকালে নিজ গ্রামে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে শত শত নারী পুরুষ ছুটে আসে। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়।

রাজবাড়ি রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ