• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুর সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষ, নিহত ১

admin
আপডেটঃ : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের মধ্যে শাহ আলম নামে এক কিশোর নিহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা একাধিক পুলিশ সদস্য তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, মাদক ব্যবসায়ীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে। আমরা তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠালেও তারা জামিনে এসে আবারও ব্যবসা দখলে নিতে সহিংসতায় লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং শিগগিরই আবারও গ্রেপ্তার করা হবে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, কয়েক দিন ধরে ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিদের মধ্যে মাদকের স্পট দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।

পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ