• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাহানারা আলমের অভিযোগে বিসিবি থেকে বহিষ্কার মঞ্জুরুল ইসলাম

admin
আপডেটঃ : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগের ভিত্তিতে নারী দলের সাবেক নির্বাচক ও সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কার্যক্রমে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে অস্ট্রেলিয়াপ্রবাসী ক্রিকেটার জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। পরবর্তীতে বিসিবি বিষয়টি তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করলে তিনি সেখানে লিখিত অভিযোগও জমা দেন।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযোগগুলোর মধ্যে চারটি নির্দিষ্ট ঘটনার পর্যালোচনায় দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না মিললেও বাকি দুটি অভিযোগে অসদাচরণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। কমিটির মতে, মঞ্জুরুল ইসলামের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং কিছু কর্মকাণ্ড আদালতের নির্দেশনার আওতায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই বিসিবির সর্বশেষ বোর্ড সভায় তাকে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে যুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এ কর্মরত থাকলেও গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে নেই।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ