• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

জামায়াত নেতা আজাহারের মুক্তির প্রতিবাদে বিক্ষোভ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুলকে খালাস দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন এলাকা প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, এই জামায়েত শিবির হাসিনা সরকারের আমলে হাসিনা সরকারের ‘দালালি’ করে, ‘সাফাই’ গেয়ে হাসিনা সরকারের সম্মতি উৎপাদন করেছে। এখন তারা ২৪ এর নয়া বিপ্লবী সাজতে এসেছে। এই ইন্টেরিম সরকার একটি বিপ্লবের পরে মানুষের মনে জন্ম নেওয়া আশাকে ভূলুণ্ঠিত করছে। একের পর এক খুন গুপ্তহত্যার কোন বিচার করছে না।

তিনি বলেন, একাত্তরের গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে বেকসুর খালাস দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে আমরা ইন্টেরিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি দিতে চাই বাংলাদেশের বুকে কোনো গণহত্যাকারীর ঠাঁই হবে না।

এ সময় বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, অভ্যুত্থান পরবর্তী আমরা স্বপ্ন দেখেছিলাম স্বাধীন বিচার বিভাগের। কিন্তু সেই স্বাধীন বিচার বিভাগের আকাঙ্ক্ষা ধুলিস্যাৎ করে দিয়েছে এই ইন্টেরিম গভর্নমেন্ট। রাষ্ট্রপক্ষের প্রধান কুশলী হয়ে উঠলেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবী তাজুল ইসলাম এবং এ কারণে আমরা বিশ্বাস করিনা এটি কোনভাবে ন্যায় বিচার হতে পারে। যে আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। তিনটি মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ