• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

জামায়াতের সহকারী সেক্রেটারি’র মনোনয়নপত্র বাতিল

admin
আপডেটঃ : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে আন্তর্জাতিক-২ এ একটি আদালত অবমাননার মামলা ছিল। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় তিনি এ সংক্রান্ত তথ্য উল্লেখ করলেও সংশ্লিষ্ট রায়ের কপি বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি।

তিনি আরও বলেন, হামিদুর রহমান আযাদ বাছাইয়ের সময় কিছু নথি জমা দিলেও সেখানে বিস্তারিত কোনো ব্যাখ্যা সংযুক্ত ছিল না। তার নিয়োজিত আইনজীবীরা মৌখিকভাবে ব্যাখ্যা দিলেও তা ১৯৭২ সালের নির্বাচনী ট্রাইব্যুনাল অ্যাক্টের সঙ্গে পরিপূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

আপিলের সুযোগ রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমার ক্ষমতাবলে ওই মামলা জটিলতা বিষয়ের সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নেই। নির্বাচন কমিশন এই বিষয়ের চূড়ান্ত দিতে পারবেন। তাই প্রার্থীর সেখানে আপিলের সুযোগ রয়েছে।’

মনোনয়নপত্র বাছাইকালে বিএনপির মনোনিত প্রার্থী আলমগীর ফরিদসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। তবে হামিদুর রহমান অনুপস্থিত ছিলেন। এসময় রিটার্নিং কর্মকর্তা নিজেই এই জটিলতার উত্থাপন করেন। তারপরও এতে জোর আপত্তি জানান আলমগীর ফরিদ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ