• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত- ২

admin
আপডেটঃ : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের ভয়াবহ আক্রমণে নুরুল হক (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিশু চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত নুরুল হক উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর ২ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।

স্থানীয় ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বিকেলে শিশুদের ওপর হঠাৎ ভিমরুলের দল আক্রমণ চালায়। এতে নুরুল হকসহ তিন শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হকের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ফাতেমা (১১) গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই এলাকার রাসেলের মেয়ে তাসমিন (৩) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ ভিমরুলের ঝাঁক শিশুদের ওপর হামলে পড়ায় তারা গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, বসতবাড়ি ও জনবসতির আশপাশে থাকা ঝুঁকিপূর্ণ ভিমরুলের চাক দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিশুদের নিরাপত্তায় এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ