• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
​নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ইসলামী ব্যাংকের এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাই দেশে গ্রিন সার্টিফায়েড শিপ রিসাইক্লিং উন্নীত করার লক্ষ্য সরকারঃ শিল্পমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প বিচার মীমাংসার কথা বলে নারীকে হোটেলে নিয়ে গেলেন বিএনপি নেতা জর্ডানে দুই মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের ডেঙ্গুতে আক্রান্ত বেড়ে ১,০৯৭, মৃত্যু ৩ তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান

গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

admin
আপডেটঃ : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ পর্দা নামলো ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবলের। শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে ২টি গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এবারের আসরে ১০টি গোল করেছেন তিনি।

আসরের সেমিফাইনাল পর্যন্ত মেসি এবং এমবাপ্পে দুইজনেরই গোল সংখ্যা ছিল ৮টি। তবে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২ গোল করলে এমবাপের গোল সংখ্যা দাঁড়ায় ১০-এ।

অন্যদিকে মেসি ফাইনালে কোনো গোল করতে না পারায় গোল্ডেন বুট জেতা নিশ্চিত হয় এমবাপ্পের। এর আগে, ২০২২ কাতার বিশ্বকাপেও গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। ফলে টানা দুই আসরে এই স্বীকৃতি পাওয়া প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি।

এর মধ্য দিয়ে ২০২২ বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে, যা ফুটবল ইতিহাসে প্রথম। পাশাপাশি মোট ২২টি গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন এ ফরাসি তারকা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ