• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী চাঁদপুরে ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর বীরগঞ্জে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট তাজমিনের কক্সবাজার যাত্রা নিয়ে সামনে এলো নতুন তথ্য

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরানো নিয়ে কি বার্তা দিলেন মন্ত্রী

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশ নেই। চার থেকে ছয় মাসের মধ্যেই বাসস্ট্যান্ডগুলোর কিছুটা পরিবর্তন করা হবে। দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে, সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরে যাবে কাঁচপুরে। এভাবে সব বড় বাসস্ট্যান্ড বর্তমান স্থান থেকে সরে যাবে, কিন্তু সময় লাগবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহণমন্ত্রী বলেন, সোহাগ, গ্রীন লাইনের মতো মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব বাসগুলোর অফিস বা যেখান থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে, সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ভালো টয়লেট ব্যবস্থা রয়েছে, ভালো পরিবেশ রয়েছে। কিন্তু অন্য বাসের স্ট্যান্ডগুলোর পরিবেশ ভালো নেই।

বাস ব্যবস্থাপনায় একটি শৃঙ্খলা আসবে। দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে- জানিয়ে রবিউল আলম বলেন, বেসরকারি বিভিন্ন উন্নত মানের বাসগুলো কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানকে স্ট্যান্ড বানিয়ে এখন যেভাবে যাত্রী ওঠা-নামা করায়, সেটি আর করতে পারবে না।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ