• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

গাছা জোন অফিস পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার

admin
আপডেটঃ : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ গাছা জোন অফিস পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)।

১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোন অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি গাছা জোনে কর্মরত অফিসার ও ফোর্সের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি ফোর্সের আবাসন ব্যবস্থা, ব্যারাকসহ অন্যান্য কল্যাণমূলক সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি কর্মরত পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ),
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন), গাছা থানার অফিসার ইনচার্জসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ