• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, নিরাপত্তা জোরদার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির বিবাহবার্ষিকীতে পুরোনো স্মৃতি, আবেগঘন শবনম ফারিয়া রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ৫ সহযোগী গ্রেপ্তার

admin
আপডেটঃ : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ খুলনায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ক্যাশিয়ার সাব্বির হোসেন রাজু ওরফে মোটা রাজুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে নগরীর শেখপাড়া এলাকার আগাখান স্কুলের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- সৈয়দ সিবগাতুল্লাহ দীপ্র, রনি, রায়হান ও রাসেল খান। তাদের বিরুদ্ধে গ্রেনেড বাবুর ছত্রছায়ায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর একটি অভিযানিক দল নগরীর শেখপাড়া এলাকার আগাখান স্কুলের পেছনে অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান চালায়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেয়া হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ