• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

ক্যাম্পে র‌্যাবের সহকারী পুলিশ সুপারের আত্মহত্যা

admin
আপডেটঃ : বুধবার, ৭ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে র‌্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা নামের র‍্যাবের এক সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে মিলেছে একটি চিরকুট।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টায় র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় অফিস কক্ষ থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মৃত বিনয় সাহার ছেলে। র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন নিহত পলাশ সাহা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত র‍্যাবের সহকারী পুলিশ সুপার পলাশ সাহা পারিবারিক কলহের জেরে নিজ অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ