• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

ঐক্য বজায় রেখে গণতন্ত্রে উত্তরণই একমাত্র সমাধান: মঈন খান

admin
আপডেটঃ : শনিবার, ২৪ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি করায় বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মঈন খান বলেন, ঐক্য বজায় রেখে গণতন্ত্রে উত্তরণ ছাড়া এখন আর কোন সমাধান নেই। নির্বাচনের মাধ্যমে সঠিক পথে আসতে হবে। আগে সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই দেশ সঠিক পথে ছিল না।

বিএনপির এই নেতা বলেন, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে নির্বাচনের কথা বললেই অপরাধ। যারা নির্বাচন চায় না, তারা গণতন্ত্র চায় না, মানুষের কল্যাণ চায় না। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন মঈন খান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ