• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে দুমকিতে সমাবেশ ও মানববন্ধন

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বাংলাদেশ জমইয়াত, আইয়েম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহ দুমকি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সভাপতিত্ব করেন মজিবুর রহমান খান আরো উপস্থিত ছিলেন শাখার সেক্রেটারি কারী আবুল কালাম, প্রচার সম্পাদক মাওঃ হাবিবুর রহমান তালীম ও তরিকত সম্পাদক হাঃ মাওঃ ডাঃ নুরুজ্জামান তরিক সহ আয়েম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ সহ দুমকি উপজেলার সর্বস্তরের জনগণআজ ৭ এপ্রিল আসর নামাজের পর ফিলিস্তিনের গাজায় জনগণের প্রতি প্রতিকী সংহতি সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। বক্তরা বলেন, ইসরাইলের বর্বোরোচিত হামলায় গাজাঁ আজ জনশূন্যে পরিনত হয়েছে। তিনি ইসরাইলের সকল পন্য বয়কটের জন্য আহবান জানান। বাংলাদেশ সরকারকে ইসরাইল ব্যতীত সকল পাসপোর্ট গ্রহণের দাবী জানান এবং অবিলম্বে ইসরাইল সহ বিশ^বিবেককে যুদ্ধ বন্ধের আহবান জানান। যারা পৃথিবীতে মানবতার কথা বলে,শান্তির কথা বলে তারাই আজকে ইসরাইলের মদদদাতা । সারা বাংলাদেশ ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদে ফুলে ফেপে উঠেছে। সারাদেশে সাধারন জনগনের কাছে এর প্রতিবাদে ঝড় উঠেছে। দ্ব্যর্থহীনকন্ঠে বলেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। অবিলম্বে ইসরাইলকে যুদ্ধ বন্ধের দাবী জানান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ