• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ হলান্ডের গোলে ১০ জনের সিটি জিতে নিল ম্যানচেস্টার ডার্বি বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার সাদ কান্ধলভীপন্থীদের নামে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ জুবায়েরপন্থীদের বিরুদ্ধে আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫০

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ

admin
আপডেটঃ : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেছেন চার স্বতন্ত্র পরিচালক। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগের পর্ষদ বাতিল করে এই চার পরিচালকসহ পাঁচ সদস্যের পর্ষদ নিয়োগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের গত ১৫ জুলাই এই পরিচালকদের বহাল রেখেই পুরোনো মালিকদের ফেরানো হয়।

পদত্যাগ করা চার স্বতন্ত্র পরিচালক হলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আব্দুল ওয়াদুদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ আশরাফুল হাসান (এফসিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ। আগে নিয়োগ দেওয়া স্বতন্ত্র পরিচালকদের মধ্যে কেবল লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা শাহরিয়ার বহাল আছেন। ২০২৪ সালের ৩ অক্টোবর খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান করে এই পাঁচ স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে পর্ষদ গঠন করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক এই স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ করেছিল। যেহেতু পুরোনো মালিকদের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে, সে কারণে আগের স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ করতে বলা হয়েছে।

তিনি জানান, গত ১৫ জুলাই পর্ষদে পুরোনো মালিকেরা ফেরার পর এই স্বতন্ত্র পরিচালকেরা বিভিন্ন ইস্যুতে একধরনের অস্বস্তিতে পড়েন।

বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ১৫ জুলাই নতুন করে ১৩ জন পরিচালক নিয়োগ দেয়। এর মধ্যে পাঁচজনই চট্টগ্রামের কেডিএস গ্রুপ-সংশ্লিষ্ট। আওয়ামী লীগ সরকার পতনের আগে আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই আব্দুস সামাদ লাবু। নতুনভাবে যাদের যুক্ত করা হয়েছে, তাদের অনেকেই তখন পর্ষদে ছিলেন।

গত ১৫ জুলাই গঠিত পর্ষদে ব্যাংকটির চেয়ারম্যান হয়েছেন বদিউর রহমান। এ ছাড়া ভাইস চেয়ারম্যান হয়েছেন লিয়াকত আলী চৌধুরী। আর পরিচালক হিসেবে আছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, তার ছেলে সেলিম রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, মোহাম্মদ আব্দুস সালাম, নাজমুল আহসান খালেদ, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচন করা মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ ইমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসাইন ও মেসবাহ উদ্দিন আহমেদ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ