• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলো ২ আসামি

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে দুই আসামি। এদের মধ্যে ইকবাল হোসেন ইমন হত্যা ও আরেকজন আনোয়ার হোসেন মাদক আইনের মামলার আসামি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা তিনটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় জেলা হাজতখানার সামনে থেকে তারা পালিয়ে যায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যম মো. রাসেল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই আসামির মধ্যে ইকবাল হোসেন ইমন লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। আনোয়ার হোসেন সীতাকুণ্ড থানার একটি মাদক মামলার আসামি।

জানা গেছে, মামলায় হাজিরার নির্ধারিত দিনে মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিলো। হাজিরা শেষে তাদের জেলা আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। সেখান থেকে কারাগারে ফেরত নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় সুযোগ বুঝে দুই আসামি পালিয়ে যান।

এ ঘটনার পর পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ