• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

আজ ব্যাংক হলিডে

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) দেশের ব্যাংকগুলোতে সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এদিন শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে, শুধুমাত্র অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কাজের জন্য।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে গণ্য হয়। এই সময় ব্যাংকগুলো গত ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ সম্পন্ন করে এবং অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই জটিল ও সময়সাপেক্ষ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতেই ১ জুলাইকে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়।

ফলে এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন কিংবা এটিএম থেকে নগদ উত্তোলনসহ সব ধরনের গ্রাহকসেবা বন্ধ থাকে।

ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর লেনদেনও আজ বন্ধ থাকবে, কারণ দেশের শেয়ারবাজারের অধিকাংশ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই শেয়ারবাজারেও লেনদেন সম্ভব হবে না।

উল্লেখ্য, প্রতিবছর ডিসেম্বর মাসের শেষ দিনও ব্যাংকগুলো তাদের বার্ষিক হিসাব সম্পন্ন করার জন্য একইভাবে ব্যাংক হলিডে পালন করে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ