• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

admin
আপডেটঃ : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ সুপ্রীম কোর্ট ও চট্টগ্রাম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন মামলার তদন্ত কর্মকর্তা দাখিল করা চার্জশিট শুনানির পর এটি গ্রহণযোগ্য ঘোষণা করেন। এসময় মামলার বাদী ও আলিফের পিতা জামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় তিনজনকে এবং সঠিক ঠিকানা না পাওয়ায় একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সন্দেহভাজন আসামি সুকান্ত দত্তকে চার্জশিটে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। আদালত এই আবেদন মঞ্জুর করেন।

চার্জশিটে বর্তমানে ৩৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২০ জন গ্রেপ্তার, ১৮ জন পলাতক। পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ