• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

অশ্লীল শব্দচয়নে উপস্থাপিকাকে লিগ্যাল নোটিশ

admin
আপডেটঃ : রবিবার, ১৮ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃঃ টকশোতে অশ্লীল শব্দচয়ন করায় উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তিনি ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটক’ এ অভিনেতা ও অভিনেত্রীদের সাক্ষাৎকার নেন।

রোববার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন সাকিব এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, অনলাইন ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটকের বিনোদনমূলক টকশোতে অভিনেতা ও অভিনেত্রীদেরকে বিভিন্ন সময় ইন্টারভিউ করা হয়। এসব অনুষ্ঠানে তমা রশিদ আকারে-ইঙ্গিতে অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেন। পরে এসব ইন্টারভিউসমূহ ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিবার এবং সমাজে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে। এসব অশ্লীল কন্টেন্ট ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে সামাজিক, পারিবারিক, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে যার সুদূরপ্রসারী ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।’

নোটিশ দেওয়ার মাধ্যমে অনুরোধ করা যাচ্ছে যে, আপনি শালীনতা এবং নৈতিকতার পরিপন্থী তৈরি করা সব কন্টেন্ট ও ভিডিও নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে অপসারণ করবেন এবং ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ, নৈতিকতা বিবর্জিত ও সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কোনো ধরনের কন্টেন্ট ও ভিডিও নির্মাণ থেকে বিরত থাকবেন। অন্যথায়, আপনার এরূপ অশ্লীলতাপূর্ণ, নৈতিকতা বিবর্জিত এবং সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কন্টেন্ট ও ভিডিও অপসারণ না করলে এবং ভবিষ্যতে এরূপ কন্টেন্ট ও ভিডিও তৈরি করে রাষ্ট্রের আইন ও নীতিমালা লঙ্ঘনের অপরাধে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে অগ্রসর হবো।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ