• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

হোস্টেলে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদেহ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাতারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার ‘জান্নাতী ছাত্রী হোস্টেল’এর পঞ্চম তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর এলাকার মো. জাকির হোসেন ও নুরজাহান বেগম দম্পতির মেয়ে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জান্নাতারা ওই এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তবে দলে তার সুনির্দিষ্ট পদবি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানায়, জান্নাতারা রুমী পারিবারিকভাবে মানসিক চাপের মধ্যে ছিলেন বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ