• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে নামল বাংলাদেশ স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত বাংলাদেশে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে নামল বাংলাদেশ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে বড় ব্যবধানে হারের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। এই পরাজয়ে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় এক ধাপ নিচে নেমে গেছে টাইগাররা। পাঁচ নম্বর থেকে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে। বিপরীতে, জয়ের ধারাবাহিকতায় শীর্ষস্থান আরও সুসংহত করেছে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে ৪০ দশমিক ৭৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ছিল বাংলাদেশ। কিন্তু স্বাগতিকদের কাছে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হারের পর তাদের পয়েন্টের হার নেমে এসেছে ৩৬ দশমিক ৬৭ শতাংশে। বাংলাদেশের এই অবনমনের সুযোগে ৩৮ দশমিক ৫৪ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের হাতে রয়েছে আর মাত্র একটি সিরিজ। ঘরের মাঠে দুই ম্যাচের সেই সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা, যদিও সিরিজটির সূচি এখনো চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে বাংলাদেশকেও হোয়াইটওয়াশ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ন টেস্টের আগে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা প্রোটিয়াদের অর্জন এখন ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এ ছাড়া ভারতের সঙ্গে ওয়েলিংটন টেস্ট ড্র করায় দুই থেকে তিনে নেমে গেছে নিউজিল্যান্ড। ৬৯ দশমিক ২৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে অস্ট্রেলিয়া, আর ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত। পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ