• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

সেমিফাইনালের আগেই বিদায় বাংলাদেশের

admin
আপডেটঃ : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম পাঁচ ম্যাচে মধ্যে দুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। আজকের ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটে এগিয়ে থাকলে সেমিফাইনালে খেলার সুযোগ ছিল।

কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ।

শনিবার ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’। দলের হয়ে হয়ে ৩৮ বলে ৫০ রান করেন জিশান আলম।

জিসান উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। আফিফ হোসেন ২৩ বলে ৪৯ রান করেছেন অপরাজিত থাকেন। ইয়াসিরে আলী ১৫ বলে করেন অপরাজিত ২৫ রান। ১৭ বলে ১৫ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম।

টার্গেট তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন অ্যাডিলেডের ওপেনার ম্যাককেঞ্জি হার্ভি। তিনি ৫৩ বলে অপরাজিত ১০২ রান করেছেন।

আরেক ওপেনার জ্যাক উইন্টার ৩৫ বলে ৩৫ রান। এছাড়া ১৪ বলে অপরাজিত ২৫ রান করেছেন হ্যারি মেন্নাতি। বাংলাদেশের হয়ে ২৮ রানে ২ উইকেট পেয়েছেন সাইফ হাসান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ