• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

admin
আপডেটঃ : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে সিসা লাউঞ্জে যুবক রাহাত হোসেন রাব্বি (৩১) হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া সন্দেহভাজন আরও চারজনকে হেফাজতে নিয়েছে বনানী থানা পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘৩৬০ ডিগ্রি সিসা বার’-এর বাইরে রাব্বিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রাব্বি মহাখালী হাজারীবাড়ির বাসিন্দা এবং স্থানীয়ভাবে ইন্টারনেট ব্যবসা করতেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোরের দিকে সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত রাব্বি সিসা বার থেকে বের হন। তার পেছনে ছিলেন চেক শার্ট ও কালো প্যান্ট পরা আরেক যুবক, পরে আরও দুই যুবক বের হয়ে আসেন। ভবনের সিঁড়ির মুখে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর পায়জামা-পাঞ্জাবি পরা এক যুবক রাব্বিকে বারবার ছুরিকাঘাত করেন।

এসময় কালো টি-শার্ট ও প্যান্ট পরা খোকন নামের এক যুবক বাধা দিতে গেলে তিনিও হামলার শিকার হন। মুহূর্তেই লিফটের সামনের ফ্লোর রাব্বির রক্তে ভেসে যায়। গুরুতর অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হামলাকারীরা রাব্বির পূর্বপরিচিত। রাব্বির সঙ্গে থাকা চারজন সিসা বার থেকে বের হন এবং আরও দু-তিনজন আগে থেকেই সিঁড়িতে অপেক্ষা করছিল। ঘটনার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্ত শেষে রাব্বির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ