• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধস, নিহত ২

admin
আপডেটঃ : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে ড্রেন নির্মাণ কাজ করার সময় দেওয়াল ধ্বসে পড়ার ঘটনা ঘটেছে। এতে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৩ জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়া মহল্লায় এই ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়া এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিল পাঁচ শ্রমিক। এসময় পাশ্ববর্তী একটি বাড়ির দেওয়াল ধ্বসে পড়লে চাপা পড়ে ৫ জনই। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একজন এবং মেডিনোভা হাসপাতালে আরও এক শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনেরা বাসায় নিয়ে যান বলে জানান ওসি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ