• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

সাবেক মন্ত্রীপুত্র ও বিএনপি নেতা মুবিন যোগ দিলেন আওয়ামী লীগে!

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রীর ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন। দল পরিবর্তনের পরই বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি বলেন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন।’

লাইভে ফয়জুল কবীর মুবিন আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।’

অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন। এছাড়াও কিশোরগঞ্জ পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার বাবা মরহুম ফজলুল করীম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন সরকারের মন্ত্রী (১৯৭৮-১৯৮২ মেয়াদে)। রাজনৈতিক পরিবার থেকে আসা মুবিন বলেন, ‘আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।’

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, এটি বিএনপির জন্য বড় ধাক্কা; অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতারা মনে করছেন, তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদের যুক্ত হওয়ায় সংগঠন আরও শক্ত হবে।

এ বিষয়ে তার সাথে কথা বলতে তার মোবাইলে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

আওয়ামী লীগের যোগ দেয়ার পর থেকে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ