• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিক তুহিন হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
আপডেটঃ : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, তুহিন হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরও ধরা হবে। সবাইকে আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেওয়া হবে না। এ হত্যা মামলায় দ্রুত চার্জশিটও দেয়া হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই সঙ্গে অস্ত্রের সন্ধানদাতাদের জন্য পুরস্কারের ঘোষণা দেয়া হবে।

তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। কোনো ধৈর্য নেই আমাদের।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আগে যেকোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করত, প্রতিহত করত। এখন বিপদের সময়ে পাশের কোনো মানুষও এগিয়ে আসে না, প্রতিবাদ করে না। তারা মোবাইলে ভিডিও করে। সরাসরি এগিয়ে আসে না।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ