• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সবার আগে সুপার এইটে দ.আফ্রিকা

admin
আপডেটঃ : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ সবার আগে সুপার এইটে খেলা নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের ২৪তম ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করে প্রোটিয়ারা।

আজ শনিবার ৭ উইকেটের জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ডি গ্রুপ থেকে সুপার এইটে উঠে গেল দক্ষিণ আফ্রিকা।

শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মার্ক চাপম্যান। ৩২ রান করেন ড্যারেল মিচেল।

টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক মার্করামের ৮৬ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ১৭ বল আগেই ৭ উইকেটের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা। দলের জয়ে ৪৪ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮৬ রানের ইনিংস খেলেন মার্করাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের ম্যাচে দুই দল রেকর্ড সর্বোচ্চ ৩৫৩ রান করে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আরও একটি রেকর্ড হয়। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে রেকর্ড ৩৩টি ডিসমিসালের মালিক হন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ